Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শাপলা প্রতীক নিয়ে ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি নাসির উদ্দিন
    জাতীয়

    শাপলা প্রতীক নিয়ে ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি নাসির উদ্দিন

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৫, ২০২৫2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক দলকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যাখ্যা দেবে না। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত, আর ইসি নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কারও কথায় চলে না।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    নাগরিক ঐক্যও শাপলা চেয়েছিল তাদেরকেও দেওয়া হয়নি। তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এতো কথা কেন এমন প্রশ্ন রেখে সিইসি বলেন, শাপলা প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দেবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। কোনো দল কিংবা দেশের জনগণ চিঠি দিতেই পারে। কিন্তু এতে কোনো সমস্যা নেই। ইসি কারও কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

    সিইসি বলেন, ‘আশা করি সব রাজনৈতিক দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে। কমিশন সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে।’

    নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রসঙ্গে তিনি জানান, ইসি কোনো অস্বচ্ছতা রাখতে চায় না। যেসব দলের বিষয়ে নতুন করে আপত্তি এসেছে তাদের নিয়ে পুনরায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

    এ সময় প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে সিইসি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি কাজ করছে এবং রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, কমিশন ঐতিহাসিক নির্বাচন করতে চায়।

    শাপলা প্রতীক না পেলে এনসিপির হুঁশিয়ারি প্রসঙ্গে সিইসি বলেন, ‘এটি কোনো হুমকি নয়। তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়।’

    এদিকে নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার জারি করা প্রজ্ঞাপনে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হলেও শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনভেম্বরে খুলছে সেন্টমার্টিন, দিনে ২ হাজার পর্যটক যেতে পারবেন
    Next Article টাকা-পয়সা দিয়েও স্বীকৃতি নেই, হবিগঞ্জে শ্বশুরবাড়িতে হামলার শিকার বধূ

    Related Posts

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫