Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
    আন্তর্জাতিক

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

    By adminমে ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৯ মে থেকে ১১ মে পর্যন্ত উভয় পক্ষ সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ রাখবে।

    ট্রাম্প দাবি করেন, তার ব্যক্তিগত অনুরোধে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

    তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের দিনকে সম্মান জানিয়ে এই সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হবে। ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে দুই দেশ তাদের নিয়ন্ত্রণে থাকা এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেবে।

    ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি আশা করছি, এই যুদ্ধবিরতি দীর্ঘ ও প্রাণঘাতী সংঘাতের অবসানের সূচনা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি এবং আমরা প্রতিদিন যুদ্ধ সমাপ্তির আরও কাছাকাছি পৌঁছাচ্ছি।’

    প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে অভিযান চালিয়েছিল জার্মানির নাৎসি বাহিনী। তবে ১৯৪৫ সালের ৮ মে তারা আত্মসমর্পণ করে। সেই দিনটিকে রাশিয়ায় বিজয় দিবস হিসেবে পালন করা হয়।

    উল্লেখ্য, ইউক্রেনকে ঘিরে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলার পর ২০২২ সালে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    Next Article হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

    Related Posts

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬