Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাজশাহীকে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
    খেলা

    রাজশাহীকে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

    By adminজানুয়ারি ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।

    টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরুটা খুব একটা খারাপ না হলেও বড় জুটি গড়তে পারেনি রাজশাহীর ওপেনাররা। ৩০ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রান করে ফিরে যান। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৪১ রান করে ইনিংস টানার চেষ্টা করেন।

    তবে এরপরই ব্যাটিং ধস নামে রাজশাহীর। একে একে ব্যর্থ হন অভিজ্ঞ ও মিডল অর্ডারের ব্যাটাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন মাত্র ৮ রান, মুশফিকুর রহিম ফেরেন খাতা না খুলেই। আকবর আলি করেন ৩, জিমি নিশাম ৬ এবং রায়ান বার্ল করেন ৩ রান।

    শেষদিকে ঝড়ো ইনিংস খেলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছক্কায় করেন ৩৫ রান। তার এই ক্যামিও ইনিংসেই মিরপুরের মন্থর উইকেটে লড়াই করার মতো পুঁজি পায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৩ রান।

    চট্টগ্রামের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন শেখ মেহেদী হাসান ও আমির জামাল—দুজনই নেন দুটি করে উইকেট। বাকি পাঁচজন বোলার পান একটি করে উইকেট।

    ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধীরগতির শুরু করলেও বড় জুটির ভিত গড়ে দেন চট্টগ্রামের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। মোহাম্মদ নাঈম শেখ ৩৮ বলে ৩০ রান করে আউট হন। এরপর হাসান মিরাজ ১৪ বলে কার্যকর ২০ রান যোগ করেন। আসিফ আলি খেলেন ৮ বলে ১১ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস।

    ওপেনার মির্জা বেগ একপ্রান্ত আগলে রেখে খেলেন ৪৭ বলে ৪৫ রানের ইনিংস। শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসান আমির জামালকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন। মেহেদী ৯ বলে অপরাজিত ১৯ এবং জামাল ২ বলে অপরাজিত ২ রান করেন।

    এই জয়ে বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়্যালস। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুঁজিবাজার ছাড়া পূর্ণাঙ্গ অর্থনীতি সম্ভব নয়: আমির খসরু
    Next Article নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ঢাকা-১২, সবচেয়ে কম পিরোজপুর-১

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫