Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রমজানের বাজার মনিটরিংয়ে গিয়ে ‘মবের’ শিকার ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট
    জাতীয়

    রমজানের বাজার মনিটরিংয়ে গিয়ে ‘মবের’ শিকার ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট

    By adminফেব্রুয়ারি ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীতে রমজানের বাজার মনিটরিং করতে গিয়ে ‘মব’ পরিস্থিতির মুখে পড়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য তদারকিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। অভিযানকালে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ী ক্রয়মূল্য বৃদ্ধির কথা জানান। তবে পণ্য ক্রয়ের ক্যাশ মেমো চাইলে তা দেখাতে ব্যর্থ হন তিনি।

    এ প্রেক্ষাপটে মেসার্স দেওয়ান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হলে মোহাম্মদ আলী ভূট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন। অভিযোগ রয়েছে, তিনি অন্যান্য ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের ডেকে জড়ো করার চেষ্টা করেন এবং দোকানপাট বন্ধের ঘোষণা দেন, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

    এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, জরিমানা পরিশোধে অস্বীকৃতি জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবসায়ীদের উসকানি দেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। সমাধানের জন্য সমিতির কার্যালয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করা হয়।

    ঘটনার পর বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রথমবার এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মেয়েরা
    Next Article প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার কৃতিসন্তান, দিনকালের সম্পাদক রুমন

    Related Posts

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫