Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রমজানেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
    জাতীয়

    রমজানেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

    By adminফেব্রুয়ারি ১৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঈদের আগে চলতি রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

    বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’-এর বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে এবং কার্ড চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কত পরিবার এ সুবিধা পাবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসূচিটি মূলত সার্বজনীন হবে। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এর আওতায় আনার প্রক্রিয়া নির্ধারণ করবে।

    রমজানেই কার্যক্রম শুরু হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অন্তত পাইলট কার্যক্রম ঈদের আগে শুরু করতে সরকার কাজ করছে।

    এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী অর্থবছরে ‘ফ্যামিলি কার্ড’ চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে যে মন্তব্য করেছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, কর্মসূচি চালু নিয়েই সরকার কাজ করছে। প্রক্রিয়া ও বাস্তবায়ন কাঠামো নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করার উদ্যোগ চলছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleটেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ নিচ্ছে ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল, থাকছে যেসব সুবিধা
    Next Article আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন: কনকচাঁপার আবেগঘন বার্তা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫