Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার, অন্যজনের খোঁজে তল্লাশি

    এপ্রিল ২৫, ২০২৬

    সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারি

    এপ্রিল ২৫, ২০২৬

    শেষ মুহূর্তে গোল হজম, পয়েন্ট হারিয়ে হতাশ রিয়াল

    এপ্রিল ২৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, April 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার, অন্যজনের খোঁজে তল্লাশি
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার, অন্যজনের খোঁজে তল্লাশি

    By adminএপ্রিল ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়ার আট দিন পর এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় নিহতের রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থীর সন্ধানে জোর তল্লাশি চলছে।

    নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-তে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ-এর নিচ থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।

    এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে হিশাম আবুঘরবেহ (২৬), যিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    অন্যদিকে, নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। তার অবস্থান জানতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

    বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওইদিন সকালে জামিলকে তার ছাত্রাবাসের কাছে এবং নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

    পরদিন ১৭ এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ দুটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে।

    এদিকে, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক শোকবার্তায় তিনি জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ নাহিদার সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারি

    Related Posts

    সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারি

    এপ্রিল ২৫, ২০২৬

    শেষ মুহূর্তে গোল হজম, পয়েন্ট হারিয়ে হতাশ রিয়াল

    এপ্রিল ২৫, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, আসন-ভর্তিচ্ছু প্রায় সমান

    এপ্রিল ২৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার, অন্যজনের খোঁজে তল্লাশি

    সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারি

    শেষ মুহূর্তে গোল হজম, পয়েন্ট হারিয়ে হতাশ রিয়াল

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, আসন-ভর্তিচ্ছু প্রায় সমান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫