Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘যারা সংসার চালাতে হিমশিম খায়, তারা টেলিভিশন চালাবে?’
    মতামত

    ‘যারা সংসার চালাতে হিমশিম খায়, তারা টেলিভিশন চালাবে?’

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তী সরকারের দেওয়া নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার অভিযোগ, এই অনুমোদন প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ হয়েছে।

    সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নুর বলেন, ‘শুনেছি এনসিপির দুই নেতার নামে দুটি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে। যাদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের আমি চিনি। নিজেদের সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা, সেখানে টেলিভিশন পরিচালনা করবেন কীভাবে?’

    তিনি আরও বলেন, ‘এই ঘটনায় স্পষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ রয়েছে। যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরই এর দায় নিতে হবে।’

    গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী সরকারের মতো দুর্নীতির বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো কঠোর অবস্থান দেখা যায়নি। বরং পুরোনো ধাঁচে ভাগ-বাঁটোয়ারা, নিয়ন্ত্রণ ও স্বজনপ্রীতির চিত্রই আবারও ফুটে উঠছে।

    প্রসঙ্গত, মঙ্গলবার সরকার দুটি নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়- ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। এর মধ্যে ‘নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, যিনি পূর্বে একটি ইংরেজি দৈনিকে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। অন্যদিকে ‘লাইভ টিভি’র লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
    Next Article কেঅ্যান্ডকিউ শেয়ারের অস্বাভাবিক উত্থান তদন্তের নির্দেশ বিএসইসির

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫