Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কেঅ্যান্ডকিউ শেয়ারের অস্বাভাবিক উত্থান তদন্তের নির্দেশ বিএসইসির
    বিজনেস

    কেঅ্যান্ডকিউ শেয়ারের অস্বাভাবিক উত্থান তদন্তের নির্দেশ বিএসইসির

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শেয়ারবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারমূল্যে অস্বাভাবিক উত্থান ও অতিরিক্ত লেনদেন নিয়ে বাজারে উদ্বেগ দেখা দেওয়ায় এই তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।

    বিএসইসির সহকারী পরিচালক লামিয়া আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কেঅ্যান্ডকিউ শেয়ারের অস্বাভাবিক গতিবিধি ও লেনদেনের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলা হয়েছে। ডিএসইকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    বাজারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ জুন কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৯০ টাকা ৭০ পয়সা। তিন মাসের ব্যবধানে গত রবিবার (৬ অক্টোবর) তা বেড়ে দাঁড়ায় ৪৫০ টাকা ৯০ পয়সায়, যা দুই বছরের সর্বোচ্চ দর। সোমবার (৭ অক্টোবর) শেয়ারটির দাম কিছুটা কমে ৪৪২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

    চিঠিতে বিএসইসি জানিয়েছে, এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন ‘সন্দেহজনক’ এবং এতে ‘কৃত্রিম চাহিদা’ সৃষ্টির ইঙ্গিত রয়েছে। সংস্থার মতে, এ ধরনের আচরণ বাজারের স্বচ্ছতা ও সাধারণ বিনিয়োগকারীদের আস্থাকে দুর্বল করে।

    ইতিমধ্যেই স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের সতর্ক করা হয়েছে যেন কেউ ম্যানিপুলেটিভ লেনদেনে জড়িত না হয়। বিএসইসি স্পষ্ট করেছে, এ ধরনের সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ আইনের দ্বিতীয় তফসিলের আচরণবিধি ৬ ও ৮ এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১-এর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

    বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘কেঅ্যান্ডকিউ-এর শেয়ারের লেনদেন ও দামে অস্বাভাবিকতা আমাদের নজর এড়ায়নি। তাই কোম্পানিটির শেয়ারে কোনো কারসাজি হয়েছে কি না, তা খুঁজে বের করতে ডিএসইকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’

    বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এবার বিএসইসি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে বিনিয়োগকারীর আস্থা ফিরবে এবং শেয়ারবাজারের স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘যারা সংসার চালাতে হিমশিম খায়, তারা টেলিভিশন চালাবে?’
    Next Article জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬