Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    জুলাই ৩১, ২০২৬

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    জুলাই ৩১, ২০২৬

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    জুলাই ৩১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 31
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
    খেলা

    মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

    By adminজুলাই ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি গোল করতে না পারায় ১০ গোল নিয়ে ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার এই সম্মান অর্জনের কীর্তি গড়লেন তিনি।

    এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন এমবাপ্পে।

    তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে হারলেও জোড়া গোল করেন এমবাপ্পে। সেই দুই গোলেই টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ।

    গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পের পর রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার গোলসংখ্যা ৮। এছাড়া নরওয়ের আরলিং হলান্ড ও ইংল্যান্ডের জুড বেলিংহাম ৭টি করে, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং ফ্রান্সের উসমান দেম্বেলে ৬টি করে গোল করেছেন।

    বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করে ফ্রান্স। ওই ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে। এরপর ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়েও করেন দুটি গোল।

    গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে গোল না পেলেও শেষ বত্রিশে সুইডেনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আবারও জোড়া গোল করেন তিনি। শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়েও একটি গোল করেন তিনি।

    যদিও সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে যান এমবাপ্পে এবং নিশ্চিত করেন গোল্ডেন বুট।

    এদিকে, আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ী স্পেন ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে।

    স্পেনের মিডফিল্ডার রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সেরা নবীন খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাউ কুবারসি। আর সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করে গোল্ডেন গ্লাভস জিতেছেন গোলরক্ষক উনাই সিমোন।

    উল্লেখ্য, ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক একমাত্র গোলটি করে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন বদলি ফরোয়ার্ড ফেরান তোরেস।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশ্রম খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আইএলও
    Next Article বিএসইসি চেয়ারম্যানের কাছে বিনিয়োগকারীদের ৬ দফা দাবি

    Related Posts

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    জুলাই ৩১, ২০২৬

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    জুলাই ৩১, ২০২৬

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    জুলাই ৩১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারকে সব পুঁজিবাজার প্রতিষ্ঠানে নিষিদ্ধ করল বিএসইসি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬