Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

    জুন ১৯, ২০২৬

    নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

    জুন ১৯, ২০২৬

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি
    খেলা

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    By adminজুন ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

    ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির পারফরম্যান্স বর্ণনা করার মতো ভাষা তার জানা নেই।

    তিনি বলেন, ‘লিওকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর অবশিষ্ট নেই। আমি নতুন করে কী বলব? সে অবিশ্বাস্য। গত ২০ বছর ধরে সে একইভাবে পারফর্ম করে যাচ্ছে। ফুটবল বিশ্বের সবাই তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে।’

    আর্জেন্টাইন অধিনায়কের লড়াকু মানসিকতারও প্রশংসা করেন স্কালোনি। তিনি বলেন, ‘মাঠে সে কখনো কোনো বল ছেড়ে দেয় না। এটাই আমাদের দলের চরিত্র। অধিনায়কের সেই মানসিকতাই পুরো দল আজ মাঠে ফুটিয়ে তুলেছে।’

    স্কোরলাইন সহজ জয় নির্দেশ করলেও ম্যাচটি মোটেও সহজ ছিল না বলে মনে করেন আর্জেন্টিনা কোচ। প্রতিপক্ষ আলজেরিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা জানতাম আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আলজেরিয়া খুবই ভালো দল এবং তারা দারুণ ফুটবল খেলেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, তবে ম্যাচটি সত্যিই কঠিন ছিল।’

    কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের স্মৃতিও মনে করিয়ে দেন স্কালোনি। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন ও চাপের। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম। তাই এবার আত্মবিশ্বাস ধরে রাখতে ভালো শুরু প্রয়োজন ছিল। ছেলেরা সেটি করে দেখিয়েছে।’

    মেসির হ্যাটট্রিক এবং দলের দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপ মিশনের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল আর্জেন্টিনা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে
    Next Article জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

    Related Posts

    নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

    জুন ১৯, ২০২৬

    ২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    জুন ১৮, ২০২৬

    উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

    নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬