উদ্ভাবনমুখী অর্থায়ন সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘স্টার্ট-আপ ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। ব্যাংকের ভিশনের অংশ হিসেবে উদ্ভাবনভিত্তিক অর্থায়নকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ব্যাংক সূত্র জানায়, এ উদ্যোগের মাধ্যমে দেশে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখাই মূল লক্ষ্য। মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোর অর্থায়ন জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক-এর এসএমইএসপিডি বিভাগে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার মাধ্যমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে পে-অর্ডার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ম্যাংগোটিভি /আরএইচ
