Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মালয়েশিয়ার রাস্তায় আবর্জনা ফেলায় বাংলাদেশিসহ দুইজনের বিরুদ্ধে মামলা
    আন্তর্জাতিক

    মালয়েশিয়ার রাস্তায় আবর্জনা ফেলায় বাংলাদেশিসহ দুইজনের বিরুদ্ধে মামলা

    By adminজানুয়ারি ২৫, ২০২৬2 Mins Read
    ইনসেটে- বাংলাদেশি নাগরিক সুলতান এমডি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মালয়েশিয়ার সদ্য কার্যকর হওয়া আবর্জনাবিরোধী আইনের অধীনে আবর্জনা ফেলার দায়ে আদালতে অভিযুক্ত প্রথম দুই বিদেশির মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অপরজন ইন্দোনেশিয়ার নাগরিক। বাংলাদেশি নাগরিক সুলতান এমডি (২৮) এবং ইন্দোনেশিয়ার নাগরিক আনিতা লুকমান (৪৯) নববর্ষের প্রথম দিনে জোহর বাহরুর শহর এলাকায় পৃথক ঘটনায় গ্রেপ্তার হন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের জোহর বাহরুর সেশন কোর্টে হাজির করা হয়।

    আদালতে আনিতা লুকমান-যিনি খণ্ডকালীন শ্রমিক হিসেবে কাজ করেন-স্টুলাং লাউতের জালান ইব্রাহিম সুলতান এলাকায় রাত ১২টা ৪১ মিনিটে ফুটপাথে সিগারেটের টুকরা ও একটি পানীয়ের বোতল ফেলে দেওয়ার অভিযোগ স্বীকার করেন। নির্ধারিত ডাস্টবিন ব্যবহার না করায় তার বিরুদ্ধে ২০০৭ সালের সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর ৭৭এ(১) ধারায় মামলা করা হয়।

    আইনজীবী ছাড়াই আদালতে হাজির হয়ে আনিতা ক্ষমা প্রার্থনা করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, তিনি তার দুই স্কুলপড়ুয়া সন্তানের একমাত্র উপার্জনকারী। জরিমানা দিতে না পারলে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিতি আদোরা রাহতিমান দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার ভাষ্য, এ ধরনের শাস্তি জনসাধারণের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

    শেষ পর্যন্ত বিচারক নর আজিয়াতি জাফার আনিতাকে ৫০০ রিঙ্গিত জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাকে ছয় মাসের মধ্যে ছয় ঘণ্টা কমিউনিটি সার্ভিস সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে অতিরিক্ত ২ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

    অন্যদিকে একই এলাকায় রাত ১টা ২৭ মিনিটে ময়লা ফেলার অভিযোগে অভিযুক্ত হন কারখানা শ্রমিক সুলতান এমডি। অভিযোগের বিষয়টি পুরোপুরি বুঝতে না পারায় তিনি বাংলা ভাষার দোভাষী চান। আদালত তার আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৮ জানুয়ারি নির্ধারণ করেন।

    উল্লেখ্য, সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৭-এর সংশোধিত বিধান চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশব্যাপী কার্যকর হয়েছে। এ আইনে আবর্জনা ফেলার অপরাধে সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত জরিমানা এবং প্রয়োজনে সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত কমিউনিটি সার্ভিসের বিধান রয়েছে। সূত্র: ইয়াহু

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
    Next Article সাফ নারী ফুটসালে বাংলাদেশের সাফল্যে প্রধান উপদেষ্টার অভিনন্দন

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫