Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মানবতাবিরোধী অপরাধের বিচার থামবে না: চিফ প্রসিকিউট
    আইন ও বিচার

    মানবতাবিরোধী অপরাধের বিচার থামবে না: চিফ প্রসিকিউট

    By adminফেব্রুয়ারি ২০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলমান থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রসিকিউশন টিম থাকুক বা না থাকুক, বিচারকাজ অব্যাহত থাকবে।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, নতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও বিচারকাজ চলমান রাখার বিষয়ে ‘ইঙ্গিত’ দেওয়া হয়েছে।

    সাংবাদিকরা জানতে চান-নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছেছে কি না। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা না এলেও অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি উল্লেখ করেন, আইনমন্ত্রীও সম্প্রতি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে।

    তিনি বলেন, ‘দেশবাসীর মতো আমাদেরও প্রত্যাশা-যেখানে বিচারের জায়গা, বিচার সেভাবেই চলমান থাকবে।’

    তাজুল ইসলাম আরও বলেন, সরকার সুনির্দিষ্ট নির্দেশনা না দিলেও ইতিবাচক সংকেত দিয়েছে। ‘যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, স্বাভাবিক গতিতেই সব কার্যক্রম চলবে। আমরা থাকি বা না থাকি, বিচার অবশ্যই চলমান থাকবে,’-যোগ করেন তিনি।

    উল্লেখ্য, মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সেতুমন্ত্রী
    Next Article ট্রাম্পের ১ আল্টিমেটাম, ইরানে আঘাত এলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু: সতর্কবার্তা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫