Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    জুলাই ৩১, ২০২৬

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    জুলাই ৩১, ২০২৬

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    জুলাই ৩১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 31
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
    খেলা

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    By adminজুলাই ১০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মরক্কোর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ২-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

    ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। চতুর্থ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শটে প্রথম আক্রমণের সূচনা হয়। এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না ফরাসিরা।

    ২৫তম মিনিটে বক্সের ভেতরে এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে দুই মিনিট পর নেওয়া স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

    বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলে এগিয়ে যায় ফরাসিরা।

    গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ৬৬তম মিনিটে দ্রুতগতির আক্রমণ থেকে বল পেয়ে নিচু কোনাকুনি শটে গোল করেন ওসমান দেম্বেলে। গোলরক্ষক বুনো চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

    দুই গোলে পিছিয়ে পড়ে মরক্কো আক্রমণে ফেরার চেষ্টা করলেও ফ্রান্সের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। পুরো ম্যাচে মরক্কোর লক্ষ্যে রাখা শট ছিল মাত্র একটি। অন্যদিকে, ফ্রান্স ২২টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে।

    এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নকআউট পর্বে মরক্কোকে হারাল ফ্রান্স। ২০২২ সালের সেমিফাইনালের পর এবারও একই ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২০ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ নভেম্বর
    Next Article নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি

    Related Posts

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    জুলাই ৩১, ২০২৬

    ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারকে সব পুঁজিবাজার প্রতিষ্ঠানে নিষিদ্ধ করল বিএসইসি

    জুলাই ৩১, ২০২৬

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারকে সব পুঁজিবাজার প্রতিষ্ঠানে নিষিদ্ধ করল বিএসইসি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬