Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, নতি স্বীকার নয়: আসিফ নজরুল
    ক্রিকেট

    ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, নতি স্বীকার নয়: আসিফ নজরুল

    By adminজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন করে ভারতের অন্য কোনো শহরে ম্যাচ আয়োজনের প্রস্তাবেও বাংলাদেশ নতি স্বীকার করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

    সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

    আসিফ নজরুল বলেন, গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশবিরোধী একটি বৈরী পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপে পড়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার বিষয়ে নীরব সমর্থন দেয়, তখন আর নতুন করে কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না।

    তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয়। বাজার ব্যবস্থাপনা বা বাণিজ্যিক স্বার্থের ভিত্তিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না।’

    উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন রয়েছে, আইসিসি কলকাতার পরিবর্তে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করছে।

    এ বিষয়ে আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, ‘চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের অবস্থান পরিষ্কার—ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। ভেন্যু পরিবর্তন করতে হলে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা যেতে পারে, এতে আমাদের আপত্তি নেই।’

    তিনি বলেন, আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং কোনো নির্দিষ্ট দেশের প্রভাবমুক্তভাবে পরিচালিত হয়, তাহলে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি অবশ্যই বিবেচনায় নেবে।

    বিসিবি সূত্র জানায়, আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইন্টারনেট ব্ল্যাকআউটে ইরানে স্টারলিংকও নিষ্ক্রিয়: ফোর্বস
    Next Article স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: একজনের জবানবন্দি, তিনজন রিমান্ডে

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬