Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
    বিজনেস

    ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

    By adminজানুয়ারি ১১, ২০২৬1 Min Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আইপিএল ইস্যু বা সাম্প্রতিক বিভিন্ন আলোচনার পরও দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

    রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্মুক্ত ও স্বাভাবিক রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সরকার কোনো দেশভিত্তিক দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে না।

    তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু ট্রেড মেজারস নেওয়া হয়েছে। সেগুলোর কোনো বাস্তব প্রভাব পড়েছে কি না, সরকার তা পর্যবেক্ষণ করছে।

    এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন কিছু ঘটনার কারণে সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে না। তবে গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি সাময়িকভাবে কমে গিয়েছিল। সে সময় বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।

    ভারতে পাট রপ্তানি বন্ধ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, এটি দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    তিনি আরও জানান, সরকারের সব বাণিজ্যনীতি দেশের অভ্যন্তরীণ বাজার ও স্বার্থকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়, অন্য কোনো দেশের ক্ষতি করার লক্ষ্যে নয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
    Next Article গ্রাহকদের স্বস্তি, দাম না বাড়িয়েই ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল

    Related Posts

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫