Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    জুন ১৮, ২০২৬

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভারতের বাস–লরি মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩
    আন্তর্জাতিক

    ভারতের বাস–লরি মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

    By adminমার্চ ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মার্কাপুরম জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে গেলে বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক ৬টার দিকে একটি বেসরকারি ট্রাভেলসের বাস তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের দিকে যাচ্ছিল। পথে রায়াবরম এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি লরির সঙ্গে বাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই বাসে আগুন ধরে যায়।

    মার্কাপুরমের উপপুলিশ সুপার নাগরাজু জানান, ঘটনাস্থলেই আটজন যাত্রী দগ্ধ হয়ে নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জনে। দুর্ঘটনায় আরও অন্তত ১৮ থেকে ২০ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

    এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

    অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ পৃথকভাবে শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

    এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    Next Article সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে মূল উদ্দেশ্য পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী

    Related Posts

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    জুন ১৮, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬