Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ব্রাজিলের সামনে জয় ছাড়া বিকল্প নেই, বাঁচা-মরার লড়াই হাইতির

    জুন ১৯, ২০২৬

    দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

    জুন ১৯, ২০২৬

    একনেকে অনুমোদন পেয়েই বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : পানি সম্পদমন্ত্রী

    জুন ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্রাজিলের সামনে জয় ছাড়া বিকল্প নেই, বাঁচা-মরার লড়াই হাইতির
    খেলা

    ব্রাজিলের সামনে জয় ছাড়া বিকল্প নেই, বাঁচা-মরার লড়াই হাইতির

    By adminজুন ১৯, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো সেলেসাওরা এবার হাইতির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আসর শুরু করা হাইতির সামনে এটি কার্যত বাঁচা-মরার ম্যাচ।

    মরক্কোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নিজেদের স্বাভাবিক ছন্দে ছিল না ব্রাজিল। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়লেও বিরতির আগে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

    ইতিহাসও ব্রাজিলকে সতর্ক করছে। ১৯৭৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার শঙ্কায় রয়েছে তারা। সেই আসরে প্রথম দুই ম্যাচ ড্র করার পর ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল। ফলে হাইতির বিপক্ষে জয় এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আরেকটি পরিসংখ্যানও চিন্তায় ফেলেছে সেলেসাওদের। ২০২২ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে হার এবং চলতি আসরে মরক্কোর সঙ্গে ড্র মিলিয়ে টানা দুই বিশ্বকাপ গ্রুপ ম্যাচে জয় পায়নি ব্রাজিল। এর আগে মাত্র একবার টানা তিনটি বিশ্বকাপ গ্রুপ ম্যাচে জয়হীন ছিল দলটি।

    তবে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বিশ্বকাপের পাঁচ ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। প্রতি ৯৮ মিনিটে একটি করে গোলে অবদান রাখছেন তিনি।

    অন্যদিকে ৫৪ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই হতাশ হয়েছে হাইতি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে নকআউট পর্বে ওঠার সমীকরণ কঠিন করে ফেলেছে ক্যারিবীয় দেশটি। ফলে ব্রাজিলের বিপক্ষে ইতিবাচক ফল ছাড়া বিকল্প নেই তাদের সামনে।

    যদিও বিশ্বকাপের ইতিহাস হাইতির পক্ষে কথা বলে না। এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা সব ম্যাচেই হেরেছে দলটি। এসব ম্যাচে তারা মাত্র দুটি গোল করেছে, বিপরীতে হজম করেছে ১৫টি।

    তবে স্কটল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল হাইতি। ম্যাচে তারা ১৫টি শট নিয়ে গ্রুপের সব দলের মধ্যে সর্বোচ্চ শট নেওয়ার রেকর্ড গড়ে। রক্ষণে হ্যানেস ডেলক্রোয়াও ছিলেন দুর্দান্ত। তিনি ৬৬টি পাস সম্পন্ন করেন, যার একটিও ভুল ছিল না।

    বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও হাইতি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের তিন দেখাতেই জয় পেয়েছে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে তারা করেছে ১৭ গোল, বিপরীতে হাইতি করতে পেরেছে মাত্র একটি। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৬ সালের কোপা আমেরিকায়, যেখানে ৭-১ গোলের বড় জয় পেয়েছিল ব্রাজিল।

    সবদিক বিবেচনায় ম্যাচটিতে স্পষ্ট ফেভারিট ব্রাজিল। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর ঘুরে দাঁড়ানোর আদর্শ সুযোগ এটি। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে হাইতি।

    সম্ভাব্য একাদশ

    ব্রাজিল: আলিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার।

    হাইতি: জনি প্লাসিদে, কার্লেন্স আরকুস, রিকার্দো আদে, হ্যানেস ডেলক্রোয়া, জ্যাঁ কেভিন ডুভের্নে, কার্ল সাঁতে, ড্যানলি জ্যাঁ জ্যাক, লেভারটন পিয়ের, ডেরিক এতিয়েন, ডাকেন্স নাজঁ ও ফ্রান্টজদি পিয়েরো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

    Related Posts

    দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

    জুন ১৯, ২০২৬

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    জুন ১৮, ২০২৬

    সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ব্রাজিলের সামনে জয় ছাড়া বিকল্প নেই, বাঁচা-মরার লড়াই হাইতির

    দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

    একনেকে অনুমোদন পেয়েই বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : পানি সম্পদমন্ত্রী

    হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৭৪

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬