Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বেসরকারি টিভি চ্যানেলের নিজস্ব আচরণবিধি প্রকাশ করতে বললেন তথ্য উপদেষ্টা
    জাতীয়

    বেসরকারি টিভি চ্যানেলের নিজস্ব আচরণবিধি প্রকাশ করতে বললেন তথ্য উপদেষ্টা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৮, ২০২৫1 Min Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহের নিজস্ব আচরণবিধি (কোড অব কনডাক্ট) প্রণয়ন করে তা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

    বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

    তথ্য উপদেষ্টা বলেন, ‘বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তাদের আচরণবিধি প্রকাশ করলে সাধারণ মানুষ বুঝতে পারবেন তারা সেটি মেনে চলছে কি না। এতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।’

    সভায় উপদেষ্টা জানান, কেব্‌ল টেলিভিশন ডিজিটালাইজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তাদের মতামতের ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।

    তিনি আরও বলেন, ‘টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নির্ধারণের বিষয়েও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে একটি কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।’

    অ্যাটকোর প্রতিনিধিরা সভায় কেব্‌ল টিভি ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেন। পাশাপাশি তারা টিভি চ্যানেল সংক্রান্ত নতুন আইন বা নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়ার আহ্বান জানান।

    সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকোর কোষাধ্যক্ষ জহির উদ্দীন মাহমুদ মামুন, পরিচালক মোস্তফা কামাল, আব্দুস সালাম, নাভিদুল হক ও টিপু আলম মিলন।

    মতবিনিময় সভার আগে তথ্য উপদেষ্টা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার
    Next Article অক্টোবরে প্রথম সাত দিনে ৬৯ কোটি ডলারের রেমিট্যান্স

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬