Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অক্টোবরে প্রথম সাত দিনে ৬৯ কোটি ডলারের রেমিট্যান্স
    বিজনেস

    অক্টোবরে প্রথম সাত দিনে ৬৯ কোটি ডলারের রেমিট্যান্স

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি অক্টোবরের প্রথম সাতদিনে দেশে এসেছে ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ হাজার ৪৪২ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ডলার।

    বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘চলতি বছরের অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসীরা ৬৯ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে পাঠানো হয়েছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার।’

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে (জুলাই–৭ অক্টোবর) ছিল ৭২২ কোটি ৫০ লাখ ডলার। ফলে রেমিট্যান্সে দেখা গেছে ১৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২ দশমিক ৬৮ বিলিয়ন (২৬৮ কোটি ৫৮ লাখ) ডলার রেমিট্যান্স। এর আগে জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার এবং আগস্টে আসে ২৪২ কোটি ১৯ লাখ ডলার।

    গত ২০২৪–২৫ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে—৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের সর্বোচ্চ। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

    ২০২৩–২৪ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেসরকারি টিভি চ্যানেলের নিজস্ব আচরণবিধি প্রকাশ করতে বললেন তথ্য উপদেষ্টা
    Next Article চানখারপুলে ৬ হত্যা: আজ সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬