Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বে সপ্তম দুর্বলতম পাসপোর্ট বাংলাদেশের, ভিসামুক্ত গন্তব্য মাত্র ৩৭টি
    জাতীয়

    বিশ্বে সপ্তম দুর্বলতম পাসপোর্ট বাংলাদেশের, ভিসামুক্ত গন্তব্য মাত্র ৩৭টি

    By adminজানুয়ারি ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশি পাসপোর্ট আবারও বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্টের তালিকায় স্থান পেয়েছে। ভিসা ছাড়াই বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৩৭টিতে ভ্রমণ করতে পারেন।

    হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ (জানুয়ারি সংস্করণ) অনুযায়ী, বাংলাদেশ ১০১টি দেশের মধ্যে ৯৫তম অবস্থানে রয়েছে। এর ঠিক ওপরে ৯৪তম স্থানে রয়েছে উত্তর কোরিয়া ও ফিলিস্তিন, যাদের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৩৮টি দেশে প্রবেশের সুযোগ পান।

    আগের সংস্করণে বাংলাদেশ ছিল ১০৬টি দেশের মধ্যে ১০০তম অবস্থানে। নতুন সূচকে কিছুটা উন্নতি হলেও বৈশ্বিক মানদণ্ডে দেশটির পাসপোর্ট এখনো দুর্বল অবস্থানে রয়েছে।

    হেনলি পাসপোর্ট সূচকে একটি দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কতগুলো গন্তব্যে প্রবেশ করতে পারেন—এই সক্ষমতার ভিত্তিতেই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। সর্বশেষ সূচকে মোট ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

    সূচক অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্ট দিয়ে ১৮৮টি দেশে প্রবেশ সম্ভব। এরপর রয়েছে ইউরোপের পাঁচ দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড, যাদের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

    অন্যদিকে তালিকার একেবারে নিচের দিকে রয়েছে আফগানিস্তান (১০১তম), এরপর সিরিয়া, ইরাক, ইয়েমেন ও পাকিস্তান।

    দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশ মালদ্বীপ, যা রয়েছে ৫২তম অবস্থানে। মালদ্বীপের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৯২টি দেশে যাওয়া যায়। এরপর রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৩তম)। এই অঞ্চলে বাংলাদেশ (৯৫তম) পঞ্চম অবস্থানে রয়েছে। বাংলাদেশের পর নেপাল (৯৬তম), পাকিস্তান (৯৮তম) এবং আফগানিস্তান (১০১তম) অবস্থান করছে।

    বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ভিসা চুক্তি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে পাসপোর্টের মানোন্নয়ন সম্ভব হলেও বাংলাদেশ এ ক্ষেত্রে এখনও বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগ্যাসের বিকল্প বৈদ্যুতিক চুলা: ইন্ডাকশন ও ইনফ্রারেডের পার্থক্য কী
    Next Article ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা বহাল

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬