Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    By adminজুলাই ২৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কমেছে। মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে। খবর রয়টার্সের।

    লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে আসে, যা ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৭৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১৬ ডলারে দাঁড়ায়।

    এর আগের লেনদেনেও দুই ধরনের তেলের দাম প্রায় ৮ শতাংশ কমেছিল। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিমান হামলা স্থগিত করার পর থেকেই বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা শুরু হয়।

    সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে ‘ইতিবাচক আলোচনা’ চলছে এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে। এই বক্তব্যের পর বাজারে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

    বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সিকামোর বলেন, সামরিক উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।

    বিশেষ করে লোহিত সাগর অঞ্চলে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি আপাতত কমেছে। তবে সামগ্রিক পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং দ্রুত পরিবর্তিত হতে পারে।

    এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত গত সপ্তাহে আরও কমতে পারে। পাশাপাশি দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে এশিয়ার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়াও আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার
    Next Article বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    Related Posts

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬