Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

    জুলাই ২৯, ২০২৬

    পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

    জুলাই ২৯, ২০২৬

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র হলো যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত
    আন্তর্জাতিক

    বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র হলো যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

    By adminজুলাই ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে আরও তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন।

    অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫১৭ জন আহত হয়েছেন। তবে মার্কিন হামলায় দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

    গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

    যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এটি চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।

    এদিকে, ইরান দাবি করেছে, নজরদারি ও হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কয়েকটি মার্কিন ড্রোন তারা ভূপাতিত করেছে।

    অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় চলাচলের সময় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

    আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, তারা যে এলাকাকে ‘অনিরাপদ জলসীমা’ হিসেবে চিহ্নিত করেছে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলোও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে পারে। সূত্র: আল-জাজিরা

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্বকাপ জয়ের যোগ্য ছিল স্পেন: আর্জেন্টিনা কোচ স্কালোনি
    Next Article সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    Related Posts

    সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

    জুলাই ২৯, ২০২৬

    পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

    জুলাই ২৯, ২০২৬

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

    পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬