Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
    জাতীয়

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতার ইঙ্গিত ছাড়া দলটির বড় ধরনের কোনো কার্যক্রমের সক্ষমতা নেই।

    সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’

    পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা এবং এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি পুলিশের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। তিনি জানান, কোনো যানবাহন যেন নজরদারিবিহীন না থাকে, দায়িত্বে থাকা সদস্যরা যেন একসঙ্গে বিশ্রামে না যান এবং সবসময় কেউ না কেউ দায়িত্বে থাকেন-এসব নির্দেশনা পুলিশের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থারই অংশ।

    নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

    আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, মঙ্গলবার সরকারের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

    এদিকে, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত হবে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭
    Next Article বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    Related Posts

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬