Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএসইসি’র বিধিমালা সহজীকরণ ও ‘স্মার্ট রেগুলেশন’ চালুর ঘোষণা
    বিজনেস

    বিএসইসি’র বিধিমালা সহজীকরণ ও ‘স্মার্ট রেগুলেশন’ চালুর ঘোষণা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুন ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইপিও, মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ সংক্রান্ত বিধিমালা সহজ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো: মাসুদ খান এফসিএ, এফসিএমএ।

    তিনি বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি ‘স্মার্ট রেগুলেশন’ চালু করবে। যেখানে প্রয়োজন অনুযায়ী কঠোর নিয়ন্ত্রণ থাকবে, তবে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে আনা হবে।

    শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে সিএফএ সোসাইটি বাংলাদেশ-এর এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মাসুদ খান বলেন, বাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো জরুরি। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার মাত্র ১০ শতাংশ বিনিয়োগযোগ্য থাকে, ফলে বাজারে মানসম্মত কোম্পানির সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বিএসইসি প্রয়োজনে ‘সেলসম্যানের’ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও জানান, সরকারিভাবে বা বহুজাতিক কোম্পানির পাশাপাশি দেশীয় লাভজনক প্রতিষ্ঠানগুলোকেও তালিকাভুক্তির সুযোগ আরও সহজ করা হবে। এমনকি নতুন মূলধনের প্রয়োজন না হলেও বিদ্যমান শেয়ার বিক্রির মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে।

    অনুষ্ঠানে ‘পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ’-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম. মাসরুর রিয়াজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজস্ব ও আর্থিক নীতির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

    সিএফএ সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি আসিফ খান সিএফএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া দেশের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউস, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতে অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি এবং ইউসিবি উল্লেখযোগ্য।

    আয়োজনে সিএফএ সোসাইটি বাংলাদেশ জানায়, আগামী দিনগুলোতে দেশের বিনিয়োগ পেশার উন্নয়ন, পুঁজিবাজারের সম্প্রসারণ এবং আর্থিক খাতের টেকসই অগ্রগতিতে তারা আরও সক্রিয় ভূমিকা রাখবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতোফায়েল আহমেদসহ ১৬ জনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
    Next Article অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন-ডিসইনফরমেশন উপস্থাপন করেন

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬