Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বার্সার কাছে হারের মাশুল, আধাঘণ্টার ব্যবধানে কোচ বদল রিয়াল মাদ্রিদে
    খেলা

    বার্সার কাছে হারের মাশুল, আধাঘণ্টার ব্যবধানে কোচ বদল রিয়াল মাদ্রিদে

    By adminজানুয়ারি ১৩, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর কোচ জাভি আলোনসোকে বরখাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। তাকে ছাঁটাইয়ের মাত্র আধাঘণ্টার মধ্যেই নতুন কোচ হিসেবে সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে লস ব্লাঙ্কোসরা।

    সোমবার (১২ জানুয়ারি) রাতে ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোচ পরিবর্তনের বিষয়টি জানানো হয়। এর আগে রোববার রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার কাছে ৩-২ গোলে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ।

    বিবৃতিতে রিয়াল মাদ্রিদ সিএফ জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জাভি আলোনসোর সঙ্গে কোচ হিসেবে চুক্তির সমাপ্তি ঘটানো হয়েছে। ক্লাব জানায়, একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে জাভি আলোনসো সবসময় রিয়াল মাদ্রিদের সমর্থকদের ভালোবাসা ও সম্মান পেয়ে যাবেন এবং ক্লাবের সঙ্গে তার সম্পর্ক চিরকাল অটুট থাকবে।

    ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, দায়িত্ব পালনকালে নিষ্ঠা ও পরিশ্রমের জন্য জাভি আলোনসো ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ জানানো হয়েছে এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।

    জাভিকে বরখাস্তের পরপরই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুব একাডেমি কাস্তিয়ার প্রধান কোচ আলভারো আরবেলোয়াকে। ৪২ বছর বয়সী এই কোচ রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার এবং ২০২০ সাল থেকে ক্লাবের বয়সভিত্তিক দলগুলোর কোচিং করিয়ে আসছেন।

    উল্লেখ্য, কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের জুনে তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিয়োগ পান জাভি আলোনসো। শুরুর দিকে কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখা গেলেও সাম্প্রতিক সময়ে দলের বাজে ফলাফল, একাধিক ইনজুরি সমস্যা এবং ড্রেসিংরুমের অস্থিরতা তার জন্য পরিস্থিতি কঠিন করে তোলে।

    শেষ পর্যন্ত সুপার কাপের ফাইনালে হারের পর সেই চাপই কোচ পরিবর্তনের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    সুপার কাপ হারের পর জাভি আলোনসো বরখাস্ত, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যবসা ও ব্যাংক সুদে আয়, তাহেরীর সম্পদ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা
    Next Article ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়: বিসিবি

    Related Posts

    টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

    মার্চ ১৪, ২০২৬

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়

    মার্চ ১১, ২০২৬

    নাহিদ রানার দাপটে পাকিস্তানের ইনিংস থামে ১১৪-তে

    মার্চ ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫