Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করবে সরকার

    জুলাই ২৯, ২০২৬

    সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

    জুলাই ২৯, ২০২৬

    পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বগুড়া রেলস্টেশনে ফের নারী ছিনতাইকারী আটক
    সারাদেশ

    বগুড়া রেলস্টেশনে ফের নারী ছিনতাইকারী আটক

    By adminজুলাই ২৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বগুড়া মহানগরের রেলওয়ে স্টেশনে ফের এক নারী যাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে অভিযুক্ত এক নারীকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্টেশনে যাত্রীদের লক্ষ্য করে সক্রিয় রয়েছে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র। তাদের দৌরাত্ম্যে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

    স্থানীয় সূত্র জানায়, এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত নারী। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    এর আগে গত ১৮ জুলাই একই স্টেশন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে তাসলিমা বেগম (২৮), স্বপ্না বেগম (২১) ও সাফিয়া (১৮) নামে তিন নারীকে আটক করা হয়। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলায়।

    স্থানীয়দের অভিযোগ, রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের টহল আরও জোরদার করা প্রয়োজন। বারবার একই ধরনের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ না থাকায় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    এ বিষয়ে রেলওয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিট আন্দোলন: শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদী সরকার
    Next Article দেশে ফিরছেন স্পিকার, আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

    Related Posts

    পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

    জুলাই ২৯, ২০২৬

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬

    যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করবে সরকার

    সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

    পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬