Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত
    রাজধানী

    প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত

    By adminজানুয়ারি ৫, ২০২৬1 Min Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ‘আজাদীর যাত্রা’ কর্মসূচির প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

    হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে এবং একটি দলের পক্ষে প্রকাশ্যে ভূমিকা রাখে, তাহলে নির্বাচন ও গণভোট আয়োজনের কোনো অর্থ থাকে না। তিনি বলেন, বিএনপি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে প্রশাসনের নগ্ন ও পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধেও তাদের কথা বলতে হবে।

    এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রশাসন ক্রমেই বিএনপির দিকে হেলে পড়ছে। তিনি বলেন, দেশে আবারও ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের গোলামীর পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না।

    প্রশাসনের পক্ষপাতমূলক আচরণকে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক ও নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধও জানান তিনি।

    এ সময় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল
    Next Article নির্বাচন বানচালের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

    মে ২, ২০২৬

    যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদারের ইঙ্গিতে তেলের দাম ছাড়াল ১২০ ডলার

    এপ্রিল ৩০, ২০২৬

    রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫