Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    খামেনির পর মোজতবা, কিন্তু কোথায় তিনি-খোঁজে সিআইএ-মোসাদ

    মার্চ ২৩, ২০২৬

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে প্রতারণা,ভুয়া গেজেট তৈরি, গ্রেপ্তার ১

    মার্চ ২৩, ২০২৬

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে প্রতারণা,ভুয়া গেজেট তৈরি, গ্রেপ্তার ১
    অপরাধ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে প্রতারণা,ভুয়া গেজেট তৈরি, গ্রেপ্তার ১

    By adminমার্চ ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট ও প্যাড তৈরি করে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

    শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ডিবি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

    রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

    তিনি জানান, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন। এতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ওই পদ অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

    এই ভুয়া গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তির কাছে পাঠাতেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে তা ব্যবহার করতেন।

    ডিবি জানায়, গত ১০ ফেব্রুয়ারি সরকারি লোগো ও প্যাড জালিয়াতির মাধ্যমে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন তিনি। এতে নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসন’ কর্মসূচির আওতায় রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এককালীন প্রণোদনা, স্থায়ী চাকরি ও বাসস্থানের কথাও বলা হয়।

    এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে
    Next Article খামেনির পর মোজতবা, কিন্তু কোথায় তিনি-খোঁজে সিআইএ-মোসাদ

    Related Posts

    খামেনির পর মোজতবা, কিন্তু কোথায় তিনি-খোঁজে সিআইএ-মোসাদ

    মার্চ ২৩, ২০২৬

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    মার্চ ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    খামেনির পর মোজতবা, কিন্তু কোথায় তিনি-খোঁজে সিআইএ-মোসাদ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে প্রতারণা,ভুয়া গেজেট তৈরি, গ্রেপ্তার ১

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫