Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    আগস্ট ২, ২০২৬

    ভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব

    আগস্ট ২, ২০২৬

    টিআরএনবির সভাপতি রবিন, সম্পাদক ফারুক

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর’
    জাতীয়

    ‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর’

    By adminআগস্ট ২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জনে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

    রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তব কর্মজীবনে দায়িত্ব পালনের সময় চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।

    বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

    তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

    এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর প্রশিক্ষণ সম্পন্ন করা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

    ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। প্রশিক্ষণটি শুরু হয়েছিল চলতি বছরের ১ ফেব্রুয়ারি।

    অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ড. মো. নূরুল হুদা ভুঁইয়া ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পুরস্কার অর্জন করেন। ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন এ.বি.এম. মামুন।

    সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ
    Next Article এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

    Related Posts

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    আগস্ট ২, ২০২৬

    ভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব

    আগস্ট ২, ২০২৬

    টিআরএনবির সভাপতি রবিন, সম্পাদক ফারুক

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    ভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব

    টিআরএনবির সভাপতি রবিন, সম্পাদক ফারুক

    দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী গ্রেপ্তার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬