Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী
    জাতীয়

    পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী

    By adminমার্চ ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কঠোর নজরদারির পরও তেল চুরি বন্ধ করা যাচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন, পেট্রল পাম্প ও ডিপো পাহারা দেওয়ার পরও চুরি হচ্ছে, যা নৈতিক অবক্ষয়ের প্রতিফলন।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

    মন্ত্রী বলেন, বর্তমানে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক হারে বিক্রি বেড়ে গেছে। আগে যে পরিমাণ তেল বিক্রি করতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে প্রশ্ন ওঠে—এই তেল কোথায় যাচ্ছে। তিনি জানান, সম্প্রতি মাটির নিচ থেকে চুরি করা তেল উদ্ধার করেছে পুলিশ।

    জ্বালানি সংকট ও চুরি প্রতিরোধে বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু নামমাত্র অতন্ত্র প্রহরী হলে চলবে না, বাস্তবেও দায়িত্ব পালন করতে হবে। দেশের স্বাধীনতা ও অর্জন রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

    ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র টেকসই হয় না-এর উদাহরণ পাকিস্তান। তিনি আরও বলেন, জিয়াউর রহমান-এর নেতৃত্বে জাতি দিকনির্দেশনা পেয়েছিল, যা স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহরমুজে দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের
    Next Article ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

    Related Posts

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫