Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাবনায় বসতবাড়ির ড্রয়িংরুমে মিলল ‘মিনি পেট্রোল পাম্প’, জব্দ ডিজেল
    আইন ও বিচার

    পাবনায় বসতবাড়ির ড্রয়িংরুমে মিলল ‘মিনি পেট্রোল পাম্প’, জব্দ ডিজেল

    By adminমার্চ ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাবনার হেমায়েতপুরের পর এবার সাঁথিয়া উপজেলায় একটি বসতবাড়ির ড্রয়িংরুমে অবৈধ ‘মিনি পেট্রোল পাম্প’-এর সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার ( ১০ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অবৈধ পাম্পের সন্ধান পাওয়া যায়।

    অভিযান চলাকালে বাড়ির মালিক আলাউদ্দিন ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন বলে জানা গেছে।

    পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন আলী নিজের বাড়িতে অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। অভিযানের সময় বাড়ির ড্রয়িংরুমে স্থাপন করা পাম্প থেকে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

    তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা প্রায় তিন হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

    এর আগে গত ৭ মার্চ পাবনা সদর উপজেলা–এর হেমায়েতপুরে আরেকটি অবৈধ তেলের পাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে পানির ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ পাওয়ায় পাম্পের সংশ্লিষ্ট ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

    প্রশাসন সূত্রে জানা গেছে, ইসলামপুর গ্রামের একটি মসজিদসংলগ্ন এলাকায় বড় পানির ট্যাংকে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে ওই অভিযান পরিচালনা করা হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর প্লাস্টিকের ট্যাংকে ঝুঁকিপূর্ণভাবে বিপুল পরিমাণ তেল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়।

    উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে ওই পাম্পে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছিল। তখনও পাম্পটির লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআঘাত পেলেও নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
    Next Article ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত রাখতে উদ্যোগ নিয়েছে মালিক সমিতি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫