Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাকিস্তানের হামলায় বহু হতাহতের দাবি আফগানিস্তানের
    আন্তর্জাতিক

    পাকিস্তানের হামলায় বহু হতাহতের দাবি আফগানিস্তানের

    By adminফেব্রুয়ারি ২২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। দেশটির সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

    তিনি বলেন, গত রাতে নানগারহার প্রদেশ ও পাকতিকা প্রদেশ–এ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

    অন্যদিকে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক আত্মঘাতী হামলার জন্য দায়ী জঙ্গি সংগঠনগুলোর আস্তানায় এই লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়।

    পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি অবস্থানে অভিযান চালানো হয়েছে, যেখানে পাকিস্তান তালেবান (টিটিপি) ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ছিল। সীমান্ত অঞ্চলে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি ইসলামাবাদের।

    দুই দেশের সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা তাদের দেশে হামলা চালাচ্ছে। তবে আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleলাগেজে ১৪ বোতল মদ: অভিনেত্রী বললেন, ‌‘মানহানির চেষ্টা’
    Next Article হাসপাতালে ভর্তি সেলিমা রহমান

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫