Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাঁচ মাস ধরে কমছে রফতানি আয়, চাপের মুখে পণ্য রফতানি খাত
    বিজনেস

    পাঁচ মাস ধরে কমছে রফতানি আয়, চাপের মুখে পণ্য রফতানি খাত

    By adminজানুয়ারি ৫, ২০২৬2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় বাড়লেও পণ্য রফতানি আয়ে নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে টানা পাঁচ মাস ধরে রফতানি কমায় দেশের সামগ্রিক পণ্য রফতানি আয় প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে।

    রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে মোট ২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রফতানি আয় কমেছে প্রায় ৫৩ কোটি ডলার, যা শতাংশের হিসাবে ২ দশমিক ১৯।

    ইপিবি জানায়, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রফতানিতে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেলেও এরপর টানা পাঁচ মাস রফতানি নিম্নমুখী থাকে। শীর্ষ পাঁচটি খাতে রফতানি কমে যাওয়াই এই পতনের প্রধান কারণ।

    রফতানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপের পর বাংলাদেশি পণ্যের বাড়তি চাহিদা তৈরি হওয়ার যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি। উল্টো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাড়তি প্রতিযোগিতার কারণে বাজার ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে।

    একই সঙ্গে প্রতিবেশী ভারত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় সে দেশেও রফতানি উল্লেখযোগ্যভাবে কমেছে। রফতানিকারকদের অভিযোগ, দেশীয় ব্যাংক খাতে ঋণসংকোচন ও কঠোর নীতির কারণে অনেক উদ্যোক্তা সময়মতো প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না, যা রফতানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

    এদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি সেবা খাতে মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয়ও বেড়েছে। পরিবহন, বন্দর ও অন্যান্য সেবার খরচ বৃদ্ধিতে রফতানি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সব মিলিয়ে বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ, আঞ্চলিক প্রতিবন্ধকতা এবং অভ্যন্তরীণ সংকটের কারণে দেশের পণ্য রফতানি খাত এখন তীব্র চাপের মুখে রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
    Next Article এ সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমান উপদেষ্টা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫