Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাঁচ ঘণ্টার ব্যবধানে রিমান্ড বাতিল, জামিনে মুক্ত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভী
    আইন ও বিচার

    পাঁচ ঘণ্টার ব্যবধানে রিমান্ড বাতিল, জামিনে মুক্ত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভী

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই তা বাতিল করে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভীকে জামিন দিয়েছেন আদালত।

    সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য সুরভীর জামিন মঞ্জুর করেন।

    গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান জানান, দুপুরে শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেলে ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে আপিল করা হলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রিমান্ড বাতিল করে তাকে জামিন দেন।

    এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সুরভীর জামিন মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে লেখা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”

    এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে ঘুমন্ত অবস্থায় সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

    পুলিশ জানায়, সুরভী একটি চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত আসামি। অভিযোগ সূত্রে জানা গেছে, গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা হয়। ওই চক্রের মূল নেতৃত্বে থাকার অভিযোগে সুরভীকে গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার সকালে সুরভীকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকরা রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।

    বিক্ষোভকারীদের অভিযোগ, সুরভীকে মিথ্যা ও পরিকল্পিত চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয়েছে। তারা আরও দাবি করেন, গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বয়সসংক্রান্ত তথ্য গোপন রেখে কারাগারে পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভুয়া ওয়েবসাইটে তথ্য দিলে প্রতারণার ঝুঁকি, জানাল বিটিআরসি
    Next Article রাউজানে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা খুন

    Related Posts

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    আগস্ট ৪, ২০২৬

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬