Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চুক্তি হলে মানতেই হবে, নেতানিয়াহুর বিকল্প নেই: ডোনাল্ড ট্রাম্প

    জুন ৮, ২০২৬

    ভুটানে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

    জুন ৮, ২০২৬

    নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত আপিল নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

    জুন ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, ১৯ দিনেই বিচার সম্পন্ন
    অপরাধ

    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, ১৯ দিনেই বিচার সম্পন্ন

    By adminজুন ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে।

    গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন ধার্য করেন। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় মামলাটির রায় হতে যাচ্ছে।

    রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেছেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

    অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ দাবি করেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। তাই তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

    মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, একই ভবনের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ঘটনার সময় তার স্ত্রী স্বপ্না আক্তার ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। পরে পুলিশ স্বপ্নাকে আটক করে।

    ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

    মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান মাত্র পাঁচ দিনের তদন্ত শেষে গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আসামি করা হয়।

    আলোচিত এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে অভিযোগপত্র দাখিলের দিনই মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর একদিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।

    আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।

    আজ ঘোষিত রায়ের দিকে তাকিয়ে রয়েছে ভুক্তভোগী পরিবারসহ দেশজুড়ে সাধারণ মানুষ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহানিট্র্যাপের ফাঁদে উবার চালক খুন, মূলহোতা চাকরিচ্যুত সেনাসদস্য
    Next Article তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

    Related Posts

    চুক্তি হলে মানতেই হবে, নেতানিয়াহুর বিকল্প নেই: ডোনাল্ড ট্রাম্প

    জুন ৮, ২০২৬

    ভুটানে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

    জুন ৮, ২০২৬

    নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত আপিল নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

    জুন ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চুক্তি হলে মানতেই হবে, নেতানিয়াহুর বিকল্প নেই: ডোনাল্ড ট্রাম্প

    ভুটানে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

    নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত আপিল নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

    গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫