Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগস্ট ৩, ২০২৬

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই: ট্রাম্প
    আন্তর্জাতিক

    নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই: ট্রাম্প

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে ঘটে যাওয়া ‘গুলির ঘটনায়’ ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘এই হামলা আমাকে ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না।’

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর হোয়াইট হাউসে জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেন।

    ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। এই হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এর পেছনে কোনো যোগসূত্র আছে বলে মনে করি না।’

    এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, হামলার সঙ্গে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কি না, তা বলা কঠিন।

    হামলাকারীকে ‘নিঃসঙ্গ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, তদন্তকারীরা হামলার প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনের চেষ্টা করছেন।

    এছাড়া ব্রিফিংয়ে তিনি জানান, তেহরানের প্রস্তাবিত আলোচনার ধরন পছন্দ না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। প্রায় দুই মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে তেহরানের অবস্থান যথেষ্ট ইতিবাচক নয়।

    উল্লেখ্য, নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তারা এবং অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিরা অক্ষত রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে নিশ্চিত করেছেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার, অন্যজনের খোঁজে তল্লাশি
    Next Article বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যান পদে বড় পরিবর্তনের প্রস্তুতি, উঠছে বয়সসীমা

    Related Posts

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগস্ট ৩, ২০২৬

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬