Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেসরকারি খাতের সমস্যা সমাধানে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    আগস্ট ১, ২০২৬

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    আগস্ট ১, ২০২৬

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ
    বিজনেস

    নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ

    By adminআগস্ট ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘদিনের কড়াকড়ি অবস্থান থেকে কিছুটা সরে এসে নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক লেনদেনসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হয়।

    পর্যালোচনা শেষে কমিটি নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত এসএলএফ রেটও ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। তবে করিডোরের নিম্নসীমা হিসেবে ব্যবহৃত এসডিএফ রেটে কোনো পরিবর্তন আনা হয়নি।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

    সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেন, নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌসি নাহার এবং ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কামাল মুজেরী উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবারও সাময়িক অব্যাহতি এনসিপির তানভীরের
    Next Article চাপের মুখে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

    Related Posts

    বেসরকারি খাতের সমস্যা সমাধানে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    আগস্ট ১, ২০২৬

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    আগস্ট ১, ২০২৬

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বেসরকারি খাতের সমস্যা সমাধানে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

    বগুড়ায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬