Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচন উপলক্ষে সারা দেশে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ
    জাতীয়

    নির্বাচন উপলক্ষে সারা দেশে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

    By adminফেব্রুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

    সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।ম ক

    একইসঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন; ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহন; সংবাদপত্র বহনকারী গাড়ি; বিমানবন্দরগামী ও বিমানবন্দর থেকে ফেরত যাত্রীদের যানবাহন (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

    এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট আকৃতির যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যানবাহনও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।

    টেলিযোগাযোগ সেবা সংশ্লিষ্ট বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনকেও শিথিলযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

    এ ছাড়া প্রয়োজন অনুযায়ী অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অর্পণ করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকানাডায় হাইস্কুলে বন্দুক হামলা, নিহত ১০
    Next Article ভয়াবহ অস্ত্র ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, বাতাসে মিলিয়ে গেছেন ২,৮৪২ ফিলিস্তিনি

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫