Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, জোটেও যেতে পারে এনসিপি’
    রাজনীতি

    ‘নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, জোটেও যেতে পারে এনসিপি’

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার কাজ করছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    সারজিস আলম বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হলে ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দেওয়া যাবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। যারা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম-খুনসহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে জড়িত, তাদের নির্বাচনে অংশ নেওয়া অনৈতিক।

    তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়, তাহলে এলায়েন্স বা জোট হতে পারে। এ বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

    বর্তমান নির্বাচন কমিশনের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেন, আমাদের শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কমিশন স্বেচ্ছাচারিতা করেছে। শাপলার পরিবর্তে শাপলা কলি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আচরণ করলে তাদের ওপর আস্থার সংকট তৈরি হবে।

    সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচনের কারণে পেছাল বিশ্ব ইজতেমা, মার্চে অনুষ্ঠিত হবে টঙ্গীতে
    Next Article ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ ‘উইন্টার ডিলস’ অফার

    Related Posts

    লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

    জুন ২১, ২০২৬

    লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য মোশাররফ আর নেই

    জুন ২১, ২০২৬

    রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মামুনুল হক

    জুন ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬