Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে: প্রেস সচিব
    জাতীয়

    নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে: প্রেস সচিব

    By adminফেব্রুয়ারি ১৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

    রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি-তে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    প্রেস সচিব জানান, নির্বাচনে সেনাবাহিনী, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক দলও নির্বাচনের প্রশংসা করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর প্রস্তাবও পেশ করা হয়।

    তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন থাকায় প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগের জন্য বৈঠকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

    উপদেষ্টারা সংসদ সদস্য ও মন্ত্রিসভার বৈঠকে পতাকাবাহী গাড়ি ব্যবহার করে যোগ দেবেন এবং শপথ শেষে পতাকা ছাড়া গাড়িতে নিজ নিজ বাসায় ফিরবেন বলেও জানান তিনি।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে দেশে থাকবেন কি না-এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের ডায়েরিতে অবসর বলে কিছু নেই। তিনি শেখ হাসিনার সাড়ে পনের বছরে ২০০টি মামলার পরও দেশ ছাড়েননি। তিনি একজন গর্বিত বাংলাদেশি।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশপথ অনুষ্ঠানে ১৩ সরকারপ্রধানকে আমন্ত্রণ
    Next Article পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫