Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নিখোঁজ ৬ পারমাণবিক বোমা নিয়ে নতুন উদ্বেগে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    নিখোঁজ ৬ পারমাণবিক বোমা নিয়ে নতুন উদ্বেগে যুক্তরাষ্ট্র

    By adminমার্চ ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্র। কয়েক দশক ধরে নিখোঁজ থাকা অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত ছয়টি ঘটনায় দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে যায় এবং এখনো সেগুলোর অবস্থান জানা যায়নি।

    মার্কিন সামরিক পরিভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় ‘ব্রোকেন অ্যারো’, অর্থাৎ দুর্ঘটনার কারণে পারমাণবিক অস্ত্র হারিয়ে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনা। সরকারি নথি অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩২টি এমন ঘটনার রেকর্ড রয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড এখনো নিখোঁজ।

    সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ১৯৫৮ সালে। সে সময় জর্জিয়া অঙ্গরাজ্যের টাইবি দ্বীপে কাছে আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। একটি বি–৪৭ স্ট্রাটোজেট বোমারু বিমান একটি সম্পূর্ণ সশস্ত্র মার্ক–১৫ হাইড্রোজেন বোমা বহন করছিল।

    সংঘর্ষের পর পাইলট আশঙ্কা করেন বোমাটি বিস্ফোরিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে তিনি ওয়াসাউ সাউন্ড এলাকায় সমুদ্রে বোমাটি ফেলে দেন। প্রায় ৭ হাজার ৬০০ পাউন্ড ওজনের এই বোমার বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় ৩ দশমিক ৮ মেগাটন।

    তুলনায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপে ব্যবহৃত ‘ফ্যাট ম্যান’ বোমার চেয়ে এটি প্রায় ১৯০ গুণ বেশি শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও বোমাটি আজও উদ্ধার করা যায়নি।

    প্রথমে মার্কিন বিমান বাহিনী জানিয়েছিল, বোমাটির প্লুটোনিয়াম ওয়ারহেড আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ১৯৯৪ সালে প্রকাশিত মার্কিন কংগ্রেসের এক নথিতে ইঙ্গিত পাওয়া যায়, টাইবি মার্ক–১৫ আসলে একটি অক্ষত পারমাণবিক অস্ত্র ছিল।

    এ ছাড়া ১৯৬৬ সালে দুটি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষের পর ভূমধ্যসাগর এলাকায় একটি থার্মোনিউক্লিয়ার বোমাও হারিয়ে যায়, যার ওয়ারহেড এখনো নিখোঁজ রয়েছে।

    বর্তমানে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই নিখোঁজ পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যদি এসব অস্ত্র কোনো শত্রু রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়ে, তাহলে তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

    নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেন, সামরিক হামলা যদি ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তাহলে দেশটি আবারও তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করতে পারে। তার মতে, প্রযুক্তিটি পুরোনো হলেও কোনো রাষ্ট্র প্রতিশোধপরায়ণ হলে শেষ পর্যন্ত পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ বেছে নিতে পারে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআবদুল্লাহর নিয়োগ বাতিল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির
    Next Article আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫