Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত
    খেলা

    নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

    By adminমার্চ ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে কিউইদের ৯৬ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে সূর্যকুমার যাদবের দল।

    রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে তোলে ২৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ১৫৯ রানেই অলআউট হয়ে যায়।

    টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে অর্ধশতক করেন। ২১ বলে ৫২ রান করে আউট হন তিনি।

    এরপর সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েন। স্যামসন ৪৬ বলে ৮৯ রান এবং ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করেন। শেষ দিকে শিভম দুবে ২৪ রান যোগ করলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান।

    পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত আউট হন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস।

    ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেললেও অন্যরা ব্যর্থ হন। শেষ দিকে স্যান্টনার ৪৩ ও ড্যারিল মিচেল ১৭ রান করে ব্যবধান কিছুটা কমান।

    ভারতের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন জসপ্রিত বুমরাহ, তিনি ৪ উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন ৩টি উইকেট। এছাড়া বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা একটি করে উইকেট নেন।

    এর আগে ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম এবং ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত জাতীয় ক্রিকেট দল। এবার ঘরের মাঠে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নতুন রেকর্ড গড়ল তারা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপাম্পে পাম্পে দীর্ঘ লাইন, ছুটছেন চালকরা-ভোগান্তি
    Next Article ঈদের ছুটি: আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫