নারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “কর্মক্ষেত্রে নারীদের জন্য নেতৃত্ব” শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে মিডল্যান্ড ব্যাংক।

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৪১ জন নারী কর্মকর্তা অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান জুবায়েদ উর রহমান।

এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাজহারুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব।

বক্তারা নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, পেশাগত উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা বলেন, আধুনিক ব্যাংকিং খাতে নারীরা এখন শুধু অংশগ্রহণকারী নন, বরং নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও নারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার অগ্রগতির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মেন্টরশিপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version