জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়াগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন বিএনপি মূল অধ্যাদেশগুলো বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৪ এপ্রিল) সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

নাহিদ ইসলাম বলেন, দুই-তৃতীয়াংশ আসন পেলেও জনগণ বিএনপির সঙ্গে নেই, কারণ তারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শুধু দায়িত্ব শেষ করে চলে গেলে হবে না, জনগণের কাছেও জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, ‘যে অর্জনগুলো হয়েছে, তা ধরে রাখতে হলে সংশ্লিষ্ট সবাইকেই দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে।’

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version