Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
    ক্রিকেট

    নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

    By adminজানুয়ারি ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার মধ্যে পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।

    বুধবার (১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন এক জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

    মোহাম্মদ মিঠুন বলেন, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক জাতীয় ও ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে যে ভাষায় কথা বলেছেন, তা অপমানজনক। এতে ক্রিকেটারদের আত্মসম্মানে আঘাত লেগেছে। আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।’

    ঘটনার সূত্রপাত হয় বুধবার বিকেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, ক্রিকেটাররা আন্তর্জাতিক আসরে গিয়ে কিছুই করতে পারে না, অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। তিনি আরও দাবি করেন, বোর্ড সেই অর্থ ফেরত চায় না-তবে পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেন।

    নাজমুল ইসলামের এই বক্তব্যকে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা তুচ্ছতাচ্ছিল্য ও অবমাননাকর হিসেবে দেখছেন। এর জেরেই কোয়াবের পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

    কোয়াব সভাপতি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়বে, যা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য বড় ক্ষতির কারণ হবে।

    এদিকে বিসিবির অর্থ কমিটির প্রধানের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    গুরুত্বপূর্ণ বিপিএল ম্যাচের ঠিক আগে ক্রিকেটারদের এমন কঠোর অবস্থান বিসিবিকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, উদ্ভূত সংকট নিরসনে নাজমুল ইসলামকে ঘিরে বোর্ড কী সিদ্ধান্ত নেয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক
    Next Article ইরানের পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫