Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন শূন্য: ২০২৫ থেকে কার্যকর নীতিগত সিদ্ধান্ত
    জাতীয়

    নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন শূন্য: ২০২৫ থেকে কার্যকর নীতিগত সিদ্ধান্ত

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) আইডিআরএ সদর দপ্তরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও সব নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশনা ও প্রক্রিয়া জানানো হবে।

    ৫ ডিসেম্বরের মধ্যে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব

    বৈঠকে সিদ্ধান্ত হয়-সব নন-লাইফ বীমা প্রতিষ্ঠানকে ৫ ডিসেম্বরের মধ্যে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব আইডিআরএ-তে পাঠাতে হবে। এরপর প্রস্তাবের ভিত্তিতে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন ‘শূন্য শতাংশ’ ঘোষণার প্রজ্ঞাপন জারি করবে কর্তৃপক্ষ।

    প্রজ্ঞাপন জারির পর কোনো প্রতিষ্ঠান এ নির্দেশ লঙ্ঘন করলে তা মনিটরিং করা হবে। আইডিআরএ জানায়-সংস্থাটির লোকবল সংকট থাকায় মনিটরিংয়ে সহযোগিতা করতে হবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে। এ জন্য বিআইএ একটি ভিজিলেন্স টিম গঠন করবে।

    এই টিম কোনো প্রতিষ্ঠানে কমিশন প্রদানের অনিয়ম পেলে তা কর্তৃপক্ষকে জানাবে। যাচাইয়ের পর বীমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেবে আইডিআরএ।

    আইডিআরএ জানিয়েছে, নন-লাইফ বীমা খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজেন্ট কমিশন শূন্য শতাংশ কার্যকর হলে প্রিমিয়াম নির্ধারণ, সেবা কাঠামো ও দাবি নিষ্পত্তিতে আরও স্বচ্ছতা আসবে বলেও আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআদালতের রায় ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’: প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক
    Next Article সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫