Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আদালতের রায় ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’: প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক
    আন্তর্জাতিক

    আদালতের রায় ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’: প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় অনুপস্থিতিতে ঘোষিত রায়কে ‘ত্রুটিপূর্ণ, প্রহসনমূলক ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই রায়কে গুরুত্ব দেওয়ার কিছু দেখি না। শুরু থেকে শেষ পর্যন্ত এটি একটি প্রহসন। ‘ক্যাঙ্গারু কোর্টের’ এই সিদ্ধান্ত অনুমানযোগ্য এবং ভিত্তিহীন।’

    সোমবার (১ ডিসেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ মামলায় টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তাঁর মা শেখ রেহানাকে সাত বছর এবং খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনেরই অনুপস্থিতিতেই রায় ঘোষিত হয়। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে।

    অভিযোগে বলা হয়-ঢাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও সেই তথ্য গোপন করে ‘দুর্নীতির মাধ্যমে’ শেখ রেহানা পূর্বাচল প্রকল্পে ১০ কাঠার প্লট নেন। বোনকে প্লট দিতে শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার’ করেন। আর টিউলিপ সিদ্দিক তাঁর মাকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে ‘প্রভাবিত’ করেছিলেন বলে অভিযোগ করা হয়।

    টিউলিপ সিদ্দিক এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন।

    এ মামলায় আরও যেসব আসামি আছেন, তাঁদের প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    টিউলিপ সিদ্দিকের কঠোর প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর মন্তব্যের পর রায়কে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতারেক রহমানের দেশে ফেরায় আইনগত বাধা জানা নেই: আইন উপদেষ্টা
    Next Article নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন শূন্য: ২০২৫ থেকে কার্যকর নীতিগত সিদ্ধান্ত

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬