Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    জুলাই ২৯, ২০২৬

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সামানজার সাঈদ
    বিনোদন

    নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সামানজার সাঈদ

    By adminজুলাই ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়।

    এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তর পর্ব শেষে বিচারকদের সিদ্ধান্তে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় সামানজার সাঈদের নাম।

    ‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও উপস্থাপনায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছিল এবং ইতোমধ্যে সেখান থেকে অনেকেই শোবিজ অঙ্গনে সফলভাবে কাজ করছেন।

    এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টার-এর স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।

    নতুন বিজয়ী সামানজার সাঈদ আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৯ আগস্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আর ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবড় ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ উপহার
    Next Article পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরু

    Related Posts

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচার সফল; কয়েক সপ্তাহ বিশ্রামে

    জুলাই ২৮, ২০২৬

    অনলাইনে ফাঁস পুরো সিনেমা, তবু বক্স অফিসে দাপট থালাপতি বিজয়ের

    জুলাই ২৬, ২০২৬

    শিল্পকলায় প্রথম একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    জুলাই ২৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬