Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী-প্রতিমন্ত্রী ৩ জন
    জাতীয়

    নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী-প্রতিমন্ত্রী ৩ জন

    By adminফেব্রুয়ারি ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     নতুন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীহচ্ছেন তিনজন। তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৪৯ জন শপথের জন্য ডাক পেয়েছেন। এর মধ্যে সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ কোটায় অন্তর্ভুক্ত হচ্ছেন তিনজন।

    যারা টেকনোক্র্যাট কোটায়

    টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ড. খলিলুর রহমান এবং হাজি আমিনুর রশীদ ইয়াছিন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটায় থাকছেন আমিনুল হক।

    ড. খলিলুর রহমান

    ড. খলিলুর রহমান একজন অভিজ্ঞ কূটনীতিক ও আমলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের Tufts University ও Harvard University থেকে আইন, কূটনীতি ও অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৭৯ সালে বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়ে দীর্ঘ সময় জাতিসংঘ সচিবালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টার একান্ত সচিব ও উচ্চপর্যায়ের বিভিন্ন দায়িত্বে কাজ করেন। সাম্প্রতিক সময়ে তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    হাজি আমিনুর রশীদ ইয়াছিন

    কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন অতীতে সংসদ সদস্য ছিলেন। তিনি কুমিল্লা-৬ আসনে নির্বাচন প্রস্তুতি নিলেও পরবর্তীতে সরে দাঁড়ান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এ নেতা এবার টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

    আমিনুল হক

    সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করেছিলেন। ক্রীড়াঙ্গনে সাফল্যের পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত
    হচ্ছেন তিনি।

    টেকনোক্র্যাট কোটা কী?

    বাংলাদেশের সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার সর্বোচ্চ ১০ শতাংশ সদস্য সংসদ সদস্য নন—এমন বিশেষজ্ঞ বা টেকনোক্র্যাট হতে পারেন। তবে তাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। এই বিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হচ্ছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
    Next Article মন্ত্রিপরিষদে বাদ পড়লেন বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতারা

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫